বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর আয়োজিত এইচএসসি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মনজিলা রিজওয়ান পিএসসি । নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও তাদের উদ্দেশ্যে ভবিষ্যতের দিক নির্দেশনামূলক বক্তব্যে অধ্যক্ষ বলেন, "তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং সেই লক্ষ্যে পরিশ্রম করে যেতে হবে "। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ অ্যাডজুটেন্ট, উপাধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলী।
নবাগত শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।
Copyright © 2016 All rights Reserved
Powered by: Rapid IT