Please wait...
নোটিশ
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র

No Image Found

No Image Found

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর এ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন।

আবেদনের সময় যে মোবাইল নাম্বার দেওয়া হয়েছিল, ফলাফল সেই নাম্বারে এসএমএস এর মাধ্যমে পাঠানো হয়েছে। যাদের মেসেজে selected in EIIN 114634 রয়েছে, তারা এই কলেজে চান্স পেয়েছ।

ফলাফলের ভিত্তিতে আপনার নির্বাচন বা ভর্তি নিশ্চিত করতে শুক্রবার (১৮/৯/২৬) রাত ৮ টার মধ্যে নিশ্চায়ন ফি প্রদান করতে হবে। অন্যথায় আবেদন বাতিল হয়ে যাবে এবং এই কলেজে ভর্তি হওয়ার সুযোগ থাকবে না।

যেকোনো একটি পেমেন্ট সার্ভিস/গেইটওয়ে (বিকাশ, নগদ, উপায়, রকেট, সোনালী ই-সেবা ইত্যাদি) ব্যবহার করে রেজিস্ট্রেশন ফি বা নিশ্চায়ন ফি বাবদ ৩৪০/- প্রদান করুন।

নিশ্চায়ন সম্পন্নকারী শিক্ষার্থীরা নিম্নোক্ত লিংকে

https://bafspkp.edu.bd/Views/profile/profile_student_admission.php#entry

প্রবেশ করে অনলাইন আবেদন ফরম পূরণ করবেন। এরপর ভর্তির ফরম ডাউনলোড ও প্রিন্ট করে কলেজ ক্যাম্পাসে অবস্থিত ব্যাংকে নির্ধারিত ফি জমাদান পূর্বক নিম্নোক্ত কাগজপত্রসহ ২০-২২ সেপ্টেম্বর ২০২৬ ( রবিবার-মঙ্গলবার) দুপুর ০২:০০ ঘটিকার মধ্যে কলেজে ক্যাম্পাসে উপস্থিত হয়ে জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সমূহ:

১. এসএসসি পরীক্ষার মূল মার্কশিট/অনলাইন কপি

২. প্রশংসাপত্রের মূল কপি এবং ফটোকপি ০২ কপি

৩. পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ১টি করে ফটোকপি

৪. পিতা/মাতাসেনা/বিমান/নৌবাহিনীতে কর্মরত/অবসর থাকলে সার্ভিস আইডির ফটোকপি

৫. বিশেষ কোটায় আবেদন করে থাকলে প্রমাণপত্র ও এর ১টি ফটোকপি

৬. শিক্ষার্থীর জন্মসনদের ১ কপি ফটোকপি

৭. পাসপোর্ট সাইজের ছবি ৩ কপি