Please wait...
নোটিশ
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর-এ ক্লাস ক্যাপ্টেন নির্বাচন–২০২৬

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর-এ ক্লাস ক্যাপ্টেন নির্বাচন–২০২৬

No Image Found

No Image Found

No Image Found

No Image Found

শৃঙ্খলা, নেতৃত্ব ও গণতান্ত্রিক চর্চার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুর-এ সফলভাবে সম্পন্ন হয়েছে ক্লাস ক্যাপ্টেন নির্বাচন–২০২৬। শিক্ষার্থীদের মাঝে দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে আয়োজিত এ নির্বাচন ছিল সুশৃঙ্খল ও উৎসবমুখর। প্রক্রিয়ার শুরুতে প্রতিটি শাখা থেকে শ্রেণি শিক্ষকগণ তিনজন ছেলে ও তিনজন মেয়ে শিক্ষার্থী মনোনীত করেন। পরবর্তীতে ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রতিটি শাখা হতে একজন ছেলে ও একজন মেয়ে শিক্ষার্থী শাখাভিত্তিক ক্লাস ক্যাপ্টেন নির্বাচিত হয়। পুরো নির্বাচন কার্যক্রম শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ফলাফল প্রকাশ অনুষ্ঠান পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ এডজুটেন্ট, উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক (মাধ্যমিক ও প্রাথমিক) এবং সম্মানিত শিক্ষকমণ্ডলী ফলাফল ঘোষণার পর মান্যবর অধ্যক্ষ এয়ার কমডোর মো. তাহিদুল ইসলাম, বিইউপি, নবনির্বাচিত ক্যাপ্টেনদের ব্যাজ পরিয়ে দেন। এ গর্বিত মুহূর্তে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও দায়িত্ববোধের আবহ সৃষ্টি হএরপর কলেজ এডজুটেন্ট স্কোয়াড্রন লীডার মো. তারেক আনাম ক্যাপ্টেনদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, একজন ক্যাপ্টেন শুধু একটি পদ নয়; এটি নেতৃত্ব, সততা ও শৃঙ্খলার প্রতীক। সহপাঠীদের প্রতি দায়িত্বশীল আচরণ এবং শিক্ষকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আদর্শ নেতৃত্ব প্রদর্শনের আহ্বান জানান তসবশেষে সম্মানিত অধ্যক্ষ মহোদয় তাঁর মূল্যবান বক্তব্যে নেতৃত্বের প্রকৃত তাৎপর্য তুলে ধরেন। তিনি নবনির্বাচিত ক্যাপ্টেনদের সততা, ন্যায়পরায়ণতা ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে কলেজের মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানক্লাস ক্যাপ্টেন নির্বাচন–২০২৬ শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব বিকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার এক অনন্য মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকব।