Please wait...
নোটিশ
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন স্কুল ও কলেজসমূহের অগ্রগতি ও উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কাউন্সিল মিটিং- ২০২৬ অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনী শাহীন স্কুল ও কলেজসমূহের অগ্রগতি ও উন্নয়ন পরিকল্পনা শীর্ষক কাউন্সিল মিটিং- ২০২৬ অনুষ্ঠিত

No Image Found

No Image Found

No Image Found

No Image Found

গত ২৬ ফেব্রুয়ারী ২০২৬ তারিখে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন স্কুল ও কলেজসমূহের কাউন্সিল মিটিং -২০২৬ ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ এ সভায় সভাপতিত্ব করেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান, ওএসপি, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি। বাংলাদেশ বিমান বাহিনীর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত সকল শাহীন স্কুল ও কলেজসমূহের শিক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এই ‘কাউন্সিল মিটিং- ২০২৬’ অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠানের সামগ্রিক মানোন্নয়ন এবং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভাপতি তাঁর বক্তব্যে শিক্ষার গুণগত মান বজায় রাখা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী ও গবেষণামুখী শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে কলেজের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। ​

​উক্ত সভায় ঢাকায় অবস্থিত বিমান বাহিনীর ঘাঁটিসমূহের এয়ার অধিনায়কবৃন্দ, পরিচালক শিক্ষা পরিদপ্তর, বিমান বাহিনী সদর দপ্তর এবং বিভিন্ন ঘাঁটির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।